সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : ঢাকা

৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলে শতভাগ সাফল্য


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-10
৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলে শতভাগ সাফল্য

৩৮২ জনের সবাই জিপিএ-৫, নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলে অনন্য সাফল্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও চমকপ্রদ সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির এই সাফল্যের তথ্য জানা যায়। এতে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে বিদ্যালয়টি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি এর আগেও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করেছে। এবারের ফলাফলের মধ্য দিয়ে সেই সাফল্যের ধারাবাহিকতা আরও দৃঢ় হয়েছে।

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস নরসিংদী শহরের ভেলানগর এলাকায় প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষা ও নিয়মিত একাডেমিক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পরিচিতি পেয়েছে।