সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঢাকা

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ


eshomoy.com || 2025-07-22
রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ

মাইলস্টোনের ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অসংখ্য মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সমাজের অবহেলিত এক সম্প্রদায়ের সদস্যরা। আজ সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্ত দিতে ছুটে আসেন তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ।

তাদের অনেকেই বলেন, “আমরা সমাজের ভালো-মন্দে অংশ নিতে চাই। মানুষ যখন বিপদে, তখন আমরা পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে?” অনেকেই স্বেচ্ছায় রক্ত দিয়ে ফিরে গেছেন, কেউ কেউ অপেক্ষায় ছিলেন আবার রক্ত দিতে পারবেন কি না।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে চিকিৎসক ও অন্যান্য রোগীর স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

দগ্ধ রোগীদের অনেকেই এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। রক্তদাতাদের এই সহমর্মিতা চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন চিকিৎসকেরা।