শোকের সময় শান্ত থাকার আহ্বান তারেক রহমানের
দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি শোকের সময়ে সংযম ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় শোকের এই সময়ে আমাদের উচিত ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করা। এই মুহূর্তে উত্তেজনা নয়, প্রয়োজনে সংহতি ও সহমর্মিতা প্রকাশ করাই শ্রেয়।”
তিনি আরও বলেন, “মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও সমবেদনা রইলো। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের সঙ্গে কোনো ধরনের সংঘাতে না জড়াতে এবং শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।