সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঢাকা

ভিপি নুরের ওপর হামলায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তরের নিন্দা ও প্রতিবাদ


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-08-30
ভিপি নুরের ওপর হামলায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তরের নিন্দা ও প্রতিবাদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তর শাখা। 

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জিসান ও সাধারণ সম্পাদক সালমান হোসাইন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে দোষীদের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 

বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ শাফায়াত হোসেন প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এ ধরণের নৃশংস হামলা অভাবিত। গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই কাম্য নয়।