রাজধানী ঢাকার মৌচাকে একটি মসজিদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ইউনিট দুটি কাজ করছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।