সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীতে ৭ দলের বিক্ষোভ, পল্টন-গুলিস্তানে তীব্র যানজট


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-18
রাজধানীতে ৭ দলের বিক্ষোভ, পল্টন-গুলিস্তানে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

রাজধানীতে আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ব্যবস্থা চালুসহ অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি রাজনৈতিক দল কর্মসূচির কারণে পল্টন, গুলিস্তান, সচিবালয় মতিঝিল এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম জাতীয় প্রেসক্লাব এলাকায়  বিক্ষোভ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ৭টি রাজনৈতিক দল

এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুরানা পল্টন, গুলিস্তান বায়তুল মোকাররম গেট থেকে বিক্ষোভ শুরু হয় হাতপাখা প্রতীকের একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলার মোড়ের দিকে গেলে পুলিশ সাময়িকভাবে দুই পাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় এতে যানবাহন আটকে পড়ে দীর্ঘ সারি গড়ে ওঠে অনেক যাত্রীকে গন্তব্যে যেতে নেমে হাঁটতে দেখা যায়

আকাশ পরিবহনের চালকের সহকারী মো. সুমন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেট থেকে আসার সময় রাস্তা বেশ স্বাভাবিক ছিল কিন্তু গুলিস্তান এলাকায় ঢুকতেই ভয়াবহ জ্যামে পড়েছি আধা ঘণ্টারও বেশি সময় লাগছে পুরানা পল্টন মোড় পার হতে

বিক্ষোভে অংশ নেওয়া ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছেজুলাই সনদের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার কার্যকর করা

দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় শহরগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা উপজেলায় একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে

কর্মসূচিতে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলগুলোর ঘোষিত দফার সংখ্যা ভিন্ন হলেও মূল দাবি প্রায় অভিন্ন বলে জানা গেছে