হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সলিট এয়ারের কার্গো বিমানে আমদানি করা দুইটি শিপমেন্ট পরীক্ষা করে এসব জব্দ করা হয়।
বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ২৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য ও ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা।
জব্দ পণ্যের বিরুদ্ধে কাস্টমস কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।