সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঢাকা

প্রথম আলো পত্রিকার আগুনে পোড়া ভবন ক্রাইমসিনের আওতায়


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-19
প্রথম আলো পত্রিকার আগুনে পোড়া ভবন ক্রাইমসিনের আওতায়
সংগৃহীত ছবি

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলো ভবন ও এর সামনের রাস্তা ক্রাইমসিনের আওতায় নেয় সিআইডির ক্রাইম সিন ইউনিট।

 

এ সময় উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিও ঘটনাস্থলে আনা হয়েছে।

 

ফায়ার সার্ভিসের কার্যক্রম শেষ হলেই সিআইডি অনুসন্ধান কাজ শুরু করবে বলে জানা গেছে।

 

গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং তেজতুরি পাড়ায় অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ একটি দল।

 

এদিকে, প্রতিবাদের নামে ভাঙচুর ও অগ্নি সংযোগের বিরোধিতা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণমাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 
অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।