সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

নির্বাচন ব্যর্থ করতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে- রুহুল কবীর রিজভী


রিফাত হাসান ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

eshomoy.com || 2025-09-04 18:37
নির্বাচন ব্যর্থ করতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে- রুহুল কবীর রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “শেখ হাসিনা পালালেও প্রশাসনে থাকা তার দোসররা অন্তর্বর্তী সরকার যেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে না পারে, সেজন্য তারা প্রস্তুত আছে।”


তিনি বৃহস্পতিবার দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে কিশোর গবেষক, সমাজকর্মী ও উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলকে বৈজ্ঞানিক গবেষণা কাজে সহযোগিতার জন্য নগদ অর্থ অনুদান হস্তান্তর শেষে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


রিজভী বলেন, “একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যর্থ করতে এবং অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার নিষ্ঠুর নির্যাতন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইতে হয়েছে, তাতে যারা জড়িত—যাদের নামে অভিযোগ আছে, প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী—তাদের দেশ ছাড়ার জন্য পাসপোর্ট অধিদপ্তর থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।”


তিনি আরও বলেন, “এখন নতুন করে যতই ষড়যন্ত্র বা মাস্টারপ্ল্যান করা হোক না কেন, তারা পরাজিত হবেই। এদেশের গণতন্ত্র ফিরবেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ পরিচালনা করবো।”


রিজভী বলেন, “আমরা সংবিধান আইন অনুযায়ী সংশোধন করতে পারি। কিন্তু সংবিধান এবং নির্বাচিত আইনসভা ছাড়া, সংসদ ছাড়া কোনো কিছুই আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।”


এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় নেতাকর্মীরা।