সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

ইবি শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় আসবে নবনিযুক্ত উপাচার্য


রবিউল আলম, ইবি প্রতিনিধি

eshomoy.com || 2024-09-28
ইবি শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় আসবে নবনিযুক্ত উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষার্থীর সাথে আগামী ৩০ সেপ্টেম্বর (সোমবার) মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ। এতে গণআন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি প্রধান্য পাবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১২:০০ টায় টি.এস.সি.সি মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

মতবিনিময় সভায় সকল ডিন, বিভাগীয় সভাপতি এবং অফিস প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যও প্রজ্ঞাপনে বলা হয়।