সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

জবিতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে সেমিনার অনুষ্ঠিত


শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি

eshomoy.com || 2024-10-01
জবিতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ এবং সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের যৌথ আয়োজনে ‘দ্রুত পরিবর্তনশীল বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা : প্রাতিষ্ঠানিক পরিচর্যা কী বিকল্প হতে পারে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্ললবার (১ অক্টোবর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ বছর প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ।’

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, পিএইচডি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “প্রবীণদের প্রতি আমাদের নৈতিক বাধ্যবাধকতা থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সভা সেমিনার আয়োজনের মাধ্যমে সমাজে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বার্তার মাধ্যমে পদক্ষেপ নেওয়া যায়। পারিবারিকভাবে সঠিক শিক্ষাদানের মাধ্যমে বয়োবৃদ্ধদের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা যায়।”

সেমিনারে ‘দ্রুত পরিবর্তনশীল বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা: প্রাতিষ্ঠানিক পরিচর্যা কি বিকল্প হতে পারে?’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ এন্ড ট্রেনিং এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।

উক্ত প্রবন্ধের উপর বিশেষ পর্যালোচনা করেন পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুশরা জামান। এসময় সেমিনারে সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।