সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

ইবির প্রক্টর পদে ড. শাহীনুজ্জামানের দায়িত্বগ্রহণ


রবিউল আলম, ইবি প্রতিনিধি

eshomoy.com || 2024-10-05
ইবির প্রক্টর পদে ড. শাহীনুজ্জামানের দায়িত্বগ্রহণ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩০’তম প্রক্টর হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. শাহীনুজ্জামান। 

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে অনুষদ ভবনে অবস্থিত প্রক্টর অফিসের প্রক্টর কক্ষে এই দায়িত্বগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখান উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবহন প্রশাসক, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট’সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয় ও একাধিক সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন। 

নতুন দায়িত্বগ্রহণ করা প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বহিরাগতমুক্ত, বৈষম্যহীন, মাদকমুক্ত সুশৃঙ্খল একটি ক্যাম্পাস উপহার দিতে চাই’।

উল্লেখ্য, গত ০২ অক্টোবর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে উপাচার্য অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগদান করেছেন বলে জানানো হয়। এর-আগে ২৯’তম প্রক্টর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৭ই আগষ্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।