সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

জবি সমাজকর্ম বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু


shahrier

eshomoy.com || 2024-11-19
জবি সমাজকর্ম বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম (প্রফেশনাল) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনটি বিষয়ের ওপর মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলবে। 

সোমবার (২৫ নভেম্বর) ২০২৪ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (শুক্রবারসহ) বিভাগের অফিস হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনের ফি ১০০০/- টাকাসহ পূরণকৃত আবেদনপত্র অফিসে জমা দিতে হবে।

মাস্টার্সের বিষয় তিনটি হলো:

1.MSS in Criminology and Correctional Services (Professional)

2.MSS in Human Rights and Social Justice (Professional)

3.MSS in Industrial Relations and Labour Welfare (Professional)

আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় (জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়) থেকে যে কোন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে (কমপক্ষে ২য় শ্রেণি/সিজিপিএ ২.২৫)।

ভর্তি পরীক্ষা ০৬ ডিসেম্বর সকাল ১১:০০ টা শুরু হবে। ০৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৩০ মি ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ০৭ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ভর্তি হতে পারবেন। ভর্তিকৃত শিক্ষার্থীদের ০৩ জানুয়ারি ২০২৫ থেকে সাপ্তাহে শুক্রবার ও শনিবার ক্লাস হবে।

০৮ নভেম্বর ২০২৪ হতে ২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (শুক্রবারসহ) বিভাগের অফিস হতে আবেদনপত্র সংগ্রহ করে আবেদনের ফি ১০০০/- টাকাসহ পূরণকৃত আবেদনপত্র অফিসে জমা দিতে হবে।

এছাড়াও https://jnu.ac.bd/newsite/noticeview/1 অথবা https://jnu.ac.bd/dept/portal/web/social_work ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোডপূর্বক আবেদনের ফি ১০২০/- টাকা ০১৭৯১৫৮৩৪৫০ নম্বরে বিকাশ করে ট্রানজেকশন নম্বরসহ পূরণকৃত আবেদনপত্র সকল সনদ ও নম্বরপত্রের অনুলিপিসহ কুরিয়ার/ডাকযোগে অথবা স্ক্যান করে [email protected] -এ ইমেইল এর মাধ্যমে প্রেরণ করা যাবে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের চেয়্যারম্যান ও প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, সমাজকর্মের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের কারিকুলাম অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। আমরা সর্বদাই চেষ্টা করছি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে। দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। 

এ বিষয়ে প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের আর্থিক কথা বিবেচনা করে আমরা প্রোগ্রামটি সাজিয়েছি। আমাদের তিনটি প্রোগ্রাম যুগোপযোগী কর্মক্ষেত্রে ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ শিক্ষক মন্ডলী তারা আমাদের প্রোগ্রামটি পরিচালিত যাদের দেশে-বিদেশে বিভিন্ন উচ্চতর ডিগ্রী রয়েছে। আশা করছি প্রোগ্রামটি শিক্ষার্থীদের কর্মজীবনে সহায়তা করবে।