সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

ববির লোকপ্রশাসন বিভাগ দিবসে আসছে জনপ্রিয় ব্যান্ড 'আভাস'


eshomoy.com || 2025-02-09
ববির লোকপ্রশাসন বিভাগ দিবসে আসছে জনপ্রিয় ব্যান্ড 'আভাস'


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের একযুগ পূর্তী উৎসব উপলক্ষ্যে ক্যাম্পাসে আসছে 'আভাস' ব্যান্ড। আগামি ১১ ফেব্রুয়ারি বিভাগটির দিবস উৎযাপন হতে যাচ্ছে।  দিনব্যাপী এ উৎসবকে ঘিরে নানা কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছে বিভাগের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমণ্ডলী। কেক কাটা এবং র্্যালির মধ্যে দিয়ে শুরু হবে এই উৎসব৷ সময়ের জনপ্রিয় ব্যান্ড "আভাস" এর পারফর্মের মধ্যে দিয়ে প্রোগ্রামের সমাপ্তির পরিকল্পনা চলছে। 



এ ব্যাপারে উক্ত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোঃ তাজভীর হোসাইন তাকবীর বলেন, "এই প্রোগ্রামটি হতে যাচ্ছে এযাবৎ কালের ক্যাম্পাসের সেরা প্রোগাম।আমরা সুন্দর একটা অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে যাচ্ছি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মন কাড়বে ও তাঁদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।



লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড.ইসরাত জাহান লিজা বলেন, ক্যাম্পাসের সকলকে সাংস্কৃতিক পর্বকে শান্তিপূর্ণভাবে উপভোগ করবেন। সকলের সহযোগিতায় এমন একটি বড় উদ্যোগে সাফল্যমন্ডিত করারও আহ্বান জানান তিনি।


 


উক্ত অনুষ্ঠানটি সার্ভিকভাবে বাস্তবায়ন করছেন স্টুডেন্টস' ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পাবলিক এডমিনিস্ট্রেশন(সোয়াপ)।