সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

ববি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে পাঠানো হচ্ছে বিভ্রান্তিকর বার্তা


eshomoy.com || 2025-03-22
ববি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে পাঠানো হচ্ছে বিভ্রান্তিকর বার্তা


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের নাম ও ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছেন। সেইসাথে বিভ্রান্তমূলক বার্তা প্রেরণ করছেন ওই অজ্ঞাত ব্যক্তি। প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত হোয়াটসঅ্যাপটি (০১৮৯৪০৯৬২০০) উপাচার্য বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন অফিসিয়াল নম্বর নয়। শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোঃ ফয়সাল মাহমুদ পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সাবেক এক প্রক্টরকে বলেন, 'হ্যালো, কেমন আছেন ? আপনি এই মুহূর্তে কোথায়?'

অন্য আরেকটি পাঠানো বার্তাতে বলেন, বর্তমানে সীমিত সময়ের জন্য আমি(উপাচার্য)  একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এ যোগ দিচ্ছি। সেজন্য আমার জন্য জরুরিভাবে আপনি অনুগ্রহ করে কিছু অর্থ পাঠাতে পারেন! এসময় ঢাকা যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দিতে বলেন তাঁকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, উপাচার্যের নাম ও ছবি দিয়ে ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে যেটি উদ্বেগের বিষয়।আমরা প্রাথমিকভাবে পুলিশকে অবগত করেছি।এছাড়া বিভ্রান্ত এড়াতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সতর্কতা করতে একটি নোটিশ দেওয়া হয়েছে।