সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

ইবি’র স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রথম রাকিবুল হাসান


ইবি প্রতিনিধি

eshomoy.com || 2025-05-11
ইবি’র স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রথম রাকিবুল হাসান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 


রোববার (১১ মে) রাত সাড়ে নয়টার দিকে ধর্মতত্ত্ব অনুষদের ডিন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র কাছে ফলাফল হস্তান্তর করেন ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। ওইদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান-সহ ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষকবৃন্দ। 


জানা গেছে, এবার প্রকাশিত ফলাফলে ১০৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মো. রাকিবুল হাসান। তিনি নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ছাত্র। 


‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘এবারের ডি ইউনিটে ২ হাজার ২৪ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২৮৭ জন। মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের অভিযোগ আসেনি।’ 


উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের অধীনস্থ তিনটি বিভাগ—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ—এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ মিলিয়ে মোট চারটি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও পরবর্তী ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে।