সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

জবিতে চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার


জবি প্রতিনিধি

eshomoy.com || 2025-06-02
জবিতে চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার। আজ সোমবার (২ জুন) সফটওয়্যার চালুর প্রস্তুতি নিয়ে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।


সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার, যা প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভাগীয় চেয়ারম্যানদের পরামর্শ অনুযায়ী সফটওয়্যারটিতে নতুন কিছু ফিচার সংযোজন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে।


সভায় প্রজেক্টরের মাধ্যমে সফটওয়্যারটির একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যেখানে এর কার্যপ্রণালী ও ব্যবহার উপযোগিতা তুলে ধরা হয়। আশা করা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকে সফটওয়্যারটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।


উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পিআরআইপি পরিচালক এবং আইসিটি সেলের পরিচালক।


উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম সভায় ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ নামক এই সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।