সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভ্যাকসিন কার্যক্রম চালু থাকবে


স্টাফ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-23
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভ্যাকসিন কার্যক্রম চালু থাকবে

 

 

 

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকছে ছাত্রাবাস। সশরীরে ক্লাস না হলেও চলবে টিকাদান কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বলছে, স্কুল-কলেজ বন্ধের সময় বিধি না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে স্কুল-কলেজ বন্ধের সময় ১১টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। যেখানে বলা হয়েছে, ক্লাস অনলাইনে চললেও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস। চলবে ভ্যাকসিন কার্যক্রম।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, আমাদের যে সব শিক্ষার্থীর টিকার আওতায় আসেনি তাদের টিকা দেওয়া ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। সেজন্য স্কুলে ক্লাস বন্ধ হলেও এটি চলবে। 
 
 
এই সময়ে বন্ধ থাকবে সব ক্রীড়া প্রতিযোগিতা। তবে বন্ধকালীন খোলা থাকবে ছাত্রাবাস। চালু থাকবে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেটসহ জরুরি পরিসেবা।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এ কর্মকর্তা আরও বলেন, যথারীতি স্বাস্থ্যবিধি মেনে হোস্টেল খোলা রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। কেউ আক্রান্ত হলে তাকে আইসোলেশনে নিতে হবে।  
 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এ নির্দেশনা পুরোপুরি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন স্কুল-কলেজ কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনা না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।


ওমিক্রন আক্রান্তদের জটিলতা অপেক্ষাকৃত কম বলা হলেও ঝুঁকিতে বয়স্কসহ দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত মানুষজন। সময়ের সঙ্গে হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে এমন রোগী ভর্তির সংখ্যা।  বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন বাড়ার পাশাপাশি ডেল্টা রয়ে যাওয়ায় ঝুঁকিতে থাকা মানুষদের জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা।


এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ান উর রহমান বলেন, এটা ঠিক ডেল্টাতে বেশি মানুষ আক্রান্ত হয় এবং মারা যায় ওমিক্রনে কম। কম মানে হয় না এটা আবার নয়। তাহলে ডেল্টা যদি এক হাজার হয় সেখানে ১০ জন মারা যাবে, কিন্তু ওমিক্রন তো এক সঙ্গে ১০ লাখ হয়ে যাবে।