সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : শিক্ষা

মাথার খুলি খুলে ফ্রিজে রেখে, হাঁটতে পারছে চবি - শিক্ষার্থী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-07
মাথার খুলি খুলে ফ্রিজে রেখে, হাঁটতে পারছে চবি - শিক্ষার্থী
হাঁটছেন মামুন |

মাথার খুলি খুলে ফ্রিজে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তার মাথায় ব্যান্ডেজে লেখাহাড় নেই, চাপ দিবেন না চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মামুনকে আইসিইউতে নেয়া হয় সেখানে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে কেবিনে দেয়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত দুই শিক্ষার্থী সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া এবং অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েমের চিকিৎসা চলছে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে মামুন মিয়ার মাথার খুলি খুলে ফ্রিজে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তার মাথায় ব্যান্ডেজে লেখাহাড় নেই, চাপ দিবেন না চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মামুনকে আইসিইউতে নেয়া হয় সেখানে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে কেবিনে দেয়া হয়েছে

রোগীর আত্মবিশ্বাস বাড়াতে কাল তাকে হাঁটাচলা করানো হয় সায়েমের জ্ঞানের মাত্রা এখন ১৪, যেটা অপারেশনের পূর্বে ছিল চিকিৎসকদের সফলতায় অভিভূত আহত ছাত্রের অভিভাবক চবির শিক্ষার্থীরা

আহত শিক্ষার্থীদের মধ্যে দুইজনের জটিল ঝুকিপূর্ণ ব্রেইন সার্জারীর নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা: মু. ইসমাঈল হোসেন

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডা: ইসমাঈল বলেন, ‘আহত ছাত্র মামুনের অবস্থা এখন স্থিতিশীল শংকামুক্ত, আর দুয়েকদিন অবজারভেশন শেষে ওকে আমরা ডিসচার্জ দিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে দুইমাস পর ওর মাথার খুলি প্রতিস্থাপন করে দিব ইমতিয়াজ সায়েম এখনো লাইফ সাপোর্টে থাকলেও নিউরোলজিকাল এবং অন্যান্য প্যারামিটারে ওর দিন দিন উন্নতি হচ্ছে

ডা: ইসমাঈল বলেন, ‘মামুন মিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে ওকে আমরা এখন রিহ্যাবিলিটেশন করছি সবকিছু ঠিক থাকলে দুই মাস পর ওর মাথার খুলি প্রতিস্থাপন করে দেয়া হবে

ইমতিয়াজ সায়েমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডা: ইসমাঈল বলেন, ‘সায়েমের লাইফ সাপোর্ট গতকাল খুলে দেয়া হয়েছে, ওর জ্ঞানের মাত্রা এখন ১৪, যেটা অপারেশন এর পূর্বে ছিল উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ওকেও আমরা কেবিনে স্থানান্তর করতে পারব বলে আশা করি

আহত শিক্ষার্থী মামুন মিয়ার বড় ভাই মাসুদ রানা বলেন, ‘মামুন কথা বলতে পারছে তবে আমরা এখনো শঙ্কামুক্ত নই

জানতে চাইলে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক টি এম রেজাউল করিম বলেন, ‘রোগীর আত্মবিশ্বাস বাড়াতে রুটিন ওয়ার্কের অংশ হিসেবে হাঁটাচলা করানো হয় আশা করি খুব দ্রুত রোগীরা সুস্থ হয়ে উঠবে

রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিয়ার রহমান তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে পার্কভিউ হাসপাতালে এলাম, আহতদের দেখতে আলহামদুলিল্লাহ, মামুন হাঁটছে, ছোট ছোট করে কথা বলছে অপারেশনে অংশ নেয়া নিউরোসার্জন তাকে হাঁটালেন