সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

(জাকসু) নির্বাচন: আঙুলে কালি না দেওয়ার অভিযোগ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-11
(জাকসু) নির্বাচন: আঙুলে কালি না দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারদের আঙুলে কালি ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। তিনি অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর হল, রফিক জব্বার হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের আঙুলে কালি দেওয়া হচ্ছে না।

ভোটে জালিয়াতির আশঙ্কা নিয়ে সিয়াম বলেন, ‘যদি আইডেনটিফিকেশন না থাকে, পরে জালিয়াতির আশঙ্কা রয়েছে। যারা ইতিমধ্যে ভোট দিয়েছে, তারা চাইলে আবারও ভোট দিতে পারবে।’

তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলেছি। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে ভোট শুরু হওয়ার আগেই এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখনো দেখা যাচ্ছে, সেটা করা হয়নি।’

সিয়াম মনে করেন, ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করা হলে নির্বাচনের সার্বিক পরিবেশ ব্যাহত হতে পারে। তাঁর অভিযোগ, এ ক্ষেত্রে প্রশাসন ‘অদক্ষতা ও অবহেলার’ পরিচয় দিয়েছে।