জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মোট ২৪৯টি মনোনয়ন গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চারটি পূর্ণাঙ্গ এবং একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ও মঙ্গলবার (১৮ নভেম্বর) দুই দিন ধরে ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় ধারাবাহিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেলগুলো প্রকাশ করা হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান মনোনয়ন জমার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় ও হল সংসদের মনোনয়ন নেওয়া ৩১২ জনের মধ্যে ২৪৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬৭ জনের ২১১ জন এবং হল সংসদে ৪৫ জনের ৩৮ জন প্রার্থী জমা দিয়েছেন।
এদিকে ঘোষিত প্যানেলগুলো হলো- ছাত্রদলের "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান", ছাত্রশিবিরের "অদম্য জবিয়ান ঐক্য", নয় সংগঠনের সমন্বয়ে "মওলানা ভাসানী ব্রিগেড", জাতীয় ছাত্রশক্তির "ঐক্যবদ্ধ জবিয়ান", এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের "তরুণ শিক্ষার্থী ঐক্য"।
প্যানেল গুলো বিশ্লেষণে দেখ যায়, ছাত্রদল সমর্থিত প্যানেলে ২, শিবিরের ৪, প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ৭ এবং ছাত্রশক্তিতে ২ জন নারী প্রার্থী রয়েছেন।
ছাত্রদলের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল
ছাত্রদলের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ পূর্ণাঙ্গ প্যানেল গত সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্যানেলের সহ সভাপতি মো. রাকিব (এ কে এম রাকিব), সাধারণ সম্পাদক খাদিজাতুল কুবরা, সহ সাধারণ সম্পাদক বি এম আতিকুর রহমান তানজিল।
বিভিন্ন সম্পাদকীয় পদে– মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।
এছাড়া অন্যান্য সদস্যরা হলেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান, তৌহিদুল ইসলাম তামিম, মো. আরিফুল ইসলাম আরিফ। পরবর্তীতে আজিজুল হাকিম আকাশকে দেওয়া হয়।
এদিকে গতকাল এই প্যানেল ঘোষণা করা হলে ছাত্রদলের একাংশ বিদ্রোহ করে। এদের মধ্যে ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের সমন্বয়ে গঠন করা হয় ‘জাগ্রত জবিয়ান’ প্যানেল।
তবে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই প্যানেলের সকলেই নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এসময় ভিপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করছি। একইসাথে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের প্রতি পূর্ণ