বর্তমান পৃথিবী নানান ধরনের ফিতনা, অস্থিরতা, নৈতিক সংকট এবং বিভ্রান্তির স্রোতে ভেসে যাচ্ছে। রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম পূর্বেই সতর্ক করে গিয়েছেন,এমন এক সময় আসবে যখন মানুষ দ্বীনের ওপর অটল থাকা আগুনের অঙ্গার ধরে রাখার মতো কঠিন হয়ে যাবে। (সহিহ আল-জামে:৭৯২৮) কিন্তু এই কঠিন সময় অতিক্রমের জন্য তিনি আমাদের স্পষ্ট দিকনির্দেশনা দিয়ে গেছেন। সেই নির্দেশনাগুলোই হলো মুমিনের ঈমান রক্ষার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার।
আল্লাহ তাআলা বলেন,
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পরে বিভক্ত হয়ো না। (সুরা আল ইমরান:১০৩) রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বলেন, إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا لَنْ
تَضِلُّوا بَعْدَهُ؛ إِنِ اعْتَصَمْتُمْ بِهِ، كِتَابَ اللَّهِ আমি তোমাদের মাঝে এমন বস্তু রেখে যাচ্ছি, যাকে আঁকড়ে ধরলে কখনও পথভ্রষ্ট হবে না,তা হলো আল্লাহর কিতাব। (সহিহ মুসলিম:২৪০৮) ফিতনার যুগে কোরআন তিলাওয়াত, বুঝে পড়া এবং আমল করা ঈমান রক্ষার প্রথম শর্ত।
ফিতনা থেকে নিরাপত্তার ঢাল হলো সুন্নাহকে আঁকড়ে ধরা
রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম স্পষ্ট করে বলেছেন, فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ
الرَّاشِدِينَ، تَمَسَّكُوا بِهَا، وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশেদিনের সুন্নাহকে ধরে রাখো, দাঁতে কামড়ে ধরে থাকো। (সুনানু আবি দাউদ:৪৬০৭) সুন্নাহ থেকে বিচ্যুতি যত বাড়বে, ফিতনার পরিমাণও তত বাড়বে।
জিকির ও ইস্তিগফার,ফিতনার ঝড়ের মাঝে হৃদয়ের বর্ম
আল্লাহ বলেন, أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সুরা রদ:২৮। রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বলেন,
طُوبَى لِمَنْ
وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا সৌভাগ্য সেই যার আমলনামায় ইস্তিগফার বা ক্ষমা চাওয়া বেশি পাওয়া যাবে। (ইবনু মাজাহ:৩৮১৮) ইস্তিগফার হৃদয়ের কালিমা দূর করে, ফিতনার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ফিতনা দেখা দিলে ঘরে থাকা এবং কথা না বলা
রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বলেছেন,
يُوشِكُ أَنْ
يَكُونَ خَيْرُ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ … يَفِرُّ
بِدِينِهِ مِنَ الْفِتَنِ এক সময় আসবে যখন মুমিনের জন্য সর্বোত্তম হবে পাহাড়ে গিয়ে একাকী বসবাস করা, যাতে সে ফিতনা থেকে নিজের দ্বীনকে রক্ষা করতে পারে। (সহিহ বুখারি:৭০৮৮) রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম আরও বলেছেন, فَاكْفُفْ يَدَكَ وَلِسَانَكَ، وَادْخُلْ
بَيْتَكَ (ফিতনার সময়) তোমার হাত ও জিহ্বাকে সংযত রাখো এবং ঘরে অবস্থান করো। (সহিহ ইবনু হিব্বান: ৪৭০৮)
সঙ্গবদ্ধ থাকা এবং হক্কানি আলেমদের অনুসরণ করা
রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বলেন,
يَدُ اللَّهِ
مَعَ الْجَمَاعَةِ সমষ্টির সঙ্গে থাকে আল্লাহর হাত (অর্থাৎ আল্লাহর বিশেষ সহযোগিতা ও সমর্থন)। (সুনানুত তিরমিজি: ২১৬৭) দ্বীনি আলেম, হকপন্থীদের সাথে থাকা মুমিনকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করে।
হালাল-হারাম থেকে বাঁচা,সন্দেহজনক বস্তু এড়িয়ে চলা
রসুল সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বলেন,
فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ فَقَدِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ যে সন্দেহজনক বিষয় পরিহার করে, সে নিজের দ্বীন ও সম্মানকে নিরাপদ রাখে। (সহিহ বুখারি:৫২; ও সহিহ<