সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম


জবি প্রতিনিধি

eshomoy.com || 2026-04-30
জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তাধারার ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র (জবি প্রেসক্লাব) সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চ্যানেল আই অনলাইনের প্রতিনিধি রিদুয়ান ইসলাম। 


বুধবার (২৯ এপ্রিল) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়৷ এর আগে ৩ এপ্রিল এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে সংগঠনটি। 


ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর এক জরুরী কার্যনির্বাহী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক ইউছুব ওসমানকে তার সাধারণ সম্পাদক পদ এবং সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম পদাধিকার বলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। 


সংগঠনের স্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পেয়ে রিদুয়ান ইসলাম বলেন, শিক্ষার্থীদের কন্ঠস্বর হিসেবে কাজ করছে জবি প্রেসক্লাব। দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে সবসময়। এই সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে। সামনেও শিক্ষার্থীদের কল্যাণে আপোষহীনভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে এই মহান দায়িত্ব নিলাম। এর জন্য সকলের সহযোগিতা কাম্য।  


উল্লেখ্য, জবি প্রেসক্লাব এক যুগ ধরে ক্যাম্পাসের সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং সামগ্রিক শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরতে সংগঠনটির ভূমিকা প্রশংসিত।