সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : শিক্ষা

লতিফিয়া ছাত্র সংসদের নতুন নেতৃত্বে শামছুদ্দীন-নুরুল আনোয়ার


ছাইম ইবনে আব্বাস, সিলেট প্রতিনিধি।

eshomoy.com || 2026-10-07
লতিফিয়া ছাত্র সংসদের নতুন নেতৃত্বে শামছুদ্দীন-নুরুল আনোয়ার

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার লতিফিয়া ছাত্র সংসদের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩৭ সদস্যের এ কমিটিতে মো. শামছুদ্দীনকে সহ-সভাপতি (ভিপি), মো. নুরুল আনোয়ারকে সাধারণ সম্পাদক (জিএস) এবং মো. মাহফুজ আল হুদাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাদ জোহর মাদ্রাসার কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম।

অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইউনুছ আহমদ, প্রধান মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান, সহকারী মুহাদ্দিস মাওলানা জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মাওলানা জইন উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফিসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে প্রো-ভিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম জাওহার। এজিএস পদে রয়েছেন মো. ইউসুফ আহমদ সাঈম ও আব্দুল্লাহ আরমান। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মেহেদি হাসান নোমান, তানভীর আহমদ চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

প্রচার সম্পাদক পদে মো. সাজ্জাদ নূর এবং সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোমান আহমদ সালমান, মোস্তফা আল মাসুদ রাহি ও কাজি আবু মুসা রিহান। অর্থ সম্পাদক হয়েছেন আহমদ হাসান সামি।

অফিস সম্পাদক মুহিনুর রহমান। এ পদে সহযোগী হিসেবে রয়েছেন হুসাইন আহমদ রাহাত, তোফাজ্জল হোসেন তহা ও জাবেদ আহমদ। প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম রেজা এবং সহপ্রশিক্ষণ সম্পাদক হয়েছেন আবু বকর মাহি ও সাহেদুল ইসলাম সাইফ।

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদি হাসান। সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইব্রাহিম আহমদ, মনোয়ারুল ইসলাম ও ফয়েজ আহমদ সাজিদ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন আব্দুর রহমান সাদিদ। সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর মাহতাব, আহমদ খাইরুল বাশার, মো. রায়হান আহমদ ও রজব হাসান সাদিক।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাছির উদ্দিন, আলী হুসেন, আব্দুল আউয়াল সামি, মাহদি হাসান জায়গীরদার, রবিউল ইসলাম রাফি, মাছুম আহমদ ও মো. রইছ উদ্দিন।

মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লতিফিয়া ছাত্র সংসদের নতুন এ কমিটি গঠন করা হয়।