সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

সুসি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, আবেদন শেষ ২ ডিসেম্বর বিকেলে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 18:13:30
সুসি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, আবেদন শেষ ২ ডিসেম্বর বিকেলে

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে (সুসি) যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২৩ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী শিক্ষকদের আবেদন চলছে।

ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ প্রোগ্রাম প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে।

আরও পড়ুন- ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের স্টেডিয়ামে বিদ্যুৎ নেই, বিল বকেয়া ৪ কোটি টাকা

এ বছরের প্রোগ্রাম হলো ‘গ্লোবাল স্টুডেন্ট লিডারস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’। এ প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২২ জুন থেকে ২৫ জুলাই।

প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে।

এ প্রোগ্রামে একাডেমিক রেসিডেন্সি চলাকালে অংশগ্রহণকারীরা শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। রেসিডেন্সিতে সেমিনার, আলোচনা, পাঠ, দলীয় উপস্থাপনা ও বক্তৃতা থাকবে।

কোর্সওয়ার্ক এবং শ্রেণিকক্ষের ক্রিয়াকলাপগুলোর সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ, সাইট পরিদর্শন, নেতৃত্বের কার্যকলাপ এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করারও সুযোগ থাকবে।

আরও পড়ুন- কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক

মার্কিন দূতাবাস আদিবাসী গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুসহ ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব করা সম্প্রদায়ের অংশগ্রহণকারী ব্যক্তিদের স্বাগত জানায় এ প্রোগ্রামে।

আবেদনের যোগ্যতা—
১.বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে;
২.জলবায়ু–সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে;
৩.ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে;
৪.বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;
৫.আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে;
৬.এ প্রোগ্রাম শেষ হওয়ার পর বাংলাদেশে তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে;
৭.যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে;
৮.একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ;
৯.পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে;
১০.যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না;
১১.বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন- হাফিজার অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা!

আবেদন যেভাবে

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট লিংক নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামের বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে। প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য [email protected]  ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন শেষ কবে

আবেদনের শেষ তারিখ আগামী ২ ডিসেম্বর। ওই দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।

 

ইসময়/এনআই/এমআরএম