সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

পাঠ্য বইয়ে কোমলমতি শিশুদের মেধা শিক্ষা ও নৈতিকতা ধ্বংস


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-12 21:20:30
পাঠ্য বইয়ে কোমলমতি শিশুদের মেধা  শিক্ষা ও নৈতিকতা ধ্বংস

পাঠ্য বইয়ে কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

আরও পড়ুন - হোমিওপ্যাথি আইন ২০২৩ বিল পাশে বোর্ডের কর্মকর্তাদের সম্মাননা প্রদান

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।

নতুন কারিকুলামে ৬ষ্ঠ শ্রেণির পাঠ্য বইয়ে স্বাস্থ্য সুরক্ষা ও বিজ্ঞান শিক্ষার নামে যা শেখানো হচ্ছে, তা স্পষ্ট যৌন শিক্ষা'। এই যৌন শিক্ষা পাঠ সভ্য সমাজের পাঠ্য বই হতে পারে না। তাই এ বই অবিলম্বে বাতিল করতে হবে।

বিশেষ করে, ৬ষ্ঠ শ্রেণির শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ৪৭ থেকে ৪৯ পৃষ্ঠায় বয়ঃসন্ধিকালে নারী-পুরুষের দেহের পরিবর্তন, নারী-পুরুষের শরীর থেকে কি নির্গত হয়, কোন অঙ্গের আকার কেমন হয়, বিপরীত লিঙ্গের প্রতি কেমন আকর্ষণ হয় ইত্যাদি শেখানো হচ্ছে ।

আরও পড়ুন -ছড়িয়ে পড়া সূচি সঠিক নয়, ফেব্রুয়ারিতেই এসএসসি পরীক্ষা 

এছাড়া বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ১১তম অধ্যায়ের 'মানব শরীর' শিরোনামে ১১৯ থেকে ১২২ পৃষ্ঠায় যৌন- হরমোন ইত্যাদি রগরগে বিষয় বর্ণনা সহকারে কোমলমতি শিশুদের পড়ানো হচ্ছে, যা খুবই উদ্বেগের বিষয় বলেও জানান তিনি।

তিনি বলেন, 
 
বিবৃতিতে কবির বলেন, ৬ষ্ঠ শ্রেণির একটি সন্তানের বয়স কত হয়? ১১ থেকে ১৩ বছর হয়। এই বয়সে সব শিশু বয়ঃসন্ধিতে পৌঁছায় না। কিন্তু সেই বয়সেই এ ধরনের শিক্ষা সন্তানের মনে ভয়ঙ্কর কু-প্রভাব ফেলতে পারে। 

আরও পড়ুন -  ইবিতে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালিত

সবচেয়ে জটিল বিষয় হচ্ছে, শ্রেণিকক্ষে পাঠ্য এই বিষয়গুলো নিয়ে ছাত্র-ছাত্রীদের দলগত আলোচনা করতে হয়।  আবার দলগত ভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়, সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে ত্রিভুজ পেতে হয়। কিন্তু এ বিষয়গুলো প্রকাশ্যে আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে যে লজ্জার বাঁধন থাকে, সেটা উঠে যাচ্ছে।

বিশেষ করে, এই শিক্ষা নিয়ে ক্লাস রুমে ছাত্র-ছাত্রীরা যখন দলগত আলোচনা করবে, তখন তারা যে অনৈতিক কোন কথা বা কাজ করে বসবে না, তার নিশ্চয়তা কি? তাছাড়া, বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কাছ থেকে ছাত্রীরা নির্যাতনের শিকার হচ্ছে। এসব পড়ানোর নাম করে, শিক্ষকরা শিক্ষার্থীদের থেকে কোন অনৈতিক সুযোগ নিতে চাইবেন না, তার নিশ্চয়তা অভিভাবকরা পাবে কোথায়?

আরও পড়ুন - ইবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জন বিএনপি পন্থী শিক্ষকদের

তিনি আরও বলেন, মানুষ মাত্রই বড় হবে, বয়ঃসন্ধিকালে পৌঁছাবে, এটাই যুগ-যুগান্তরে স্বাভাবিক নিয়ম। আজকে যারা মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, খালা-মামারাও এক সময় এই বয়সে ছিলো। তারা এক সময় প্রয়োজনের সমাধানও পেয়েছেন। কিন্তু তারা ঢাক-ঢোল পিটিয়ে বয়ঃসন্ধির শিক্ষা নেননি। তাই বলে তাদের বিরাট ক্ষতি হয়ে গেছে এমনটা নয়। বরং আজকের যুগে অভিভাবকরা আরও ভয়ের মধ্যে থাকে, না জানি তার সন্তান কি ভুল করে বসে।

তারমধ্যে এই শিক্ষা অনেকটা নতুন প্রজন্মকে আরও উস্কে দেয়ার নামান্তর। বিশেষ করে, বয়ঃসন্ধিকালীন শিক্ষাটা নারী-পুরুষের জন্য পৃথক। সে জন্য ছাত্র-ছাত্রীদের একজন অন্যজনেরটা জানার কোন প্রয়োজন নেই। কিন্তু পাঠ্যবই ও ক্লাসে এক সাথে ছেলে-মেয়েদের তা শেখানো হচ্ছে। যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও উত্তেজনা সৃষ্টিকারী বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন -  ৯ ডিসেম্বর রোকেয়া দিবসের চেতনায় নারীর সমঅধিকার

বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, 
একটি শিশুর যখন দাঁত জন্মায়, তখন সে কামড় বসিয়ে তার ব্যবহার নিশ্চিত করতে চায়। একটি শিশু যখন হাঁটার শক্তি পায়, তখন বার বার হেঁটে তার ব্যবহার করতে চায়। ঠিক তেমনি একটি শিশু বয়ঃসন্ধিকালে যে নতুন ক্ষমতা পায়, তারও যথেচ্ছ ব্যবহার সে করতে চাইতে পারে।

আরও পড়ুন - বগুড়ায় ৬ টি উপজেলায় ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

এজন্য বয়ঃসন্ধিকাল একটি সেনসিটিভ সময়। এর নিয়ন্ত্রণও সেভাবে করা উচিত।
বর্তমান পাঠ্য বইয়ে নিয়ন্ত্রণহীনভাবে যে যৌন শিক্ষা দেয়া হচ্ছে, তাতে শিশুটি ভুল বুঝে যৌনতায় বেপরোয়াও হয়ে যেতে পারে, যা খুব ভয়ঙ্কর বিষয় বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন - বিদেশি শিক্ষার্থীদের জন্য এবার খরচের মাত্রা বাড়িয়ে দিলো কানাডা সরকার

 তিনি আরও বলেন,

স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম দেশের মানুষ কোনভাবেই মেনে নিবে না। বিতর্কিত এই শিক্ষা কারিকুলাম বাতিল করা জরুরি। অন্যথায় দেশের সাধারণ মানুষ কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হবে