সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

বসন্ত বরণ ও পিঠা উৎসবে মেতেছে সোহরাওয়ার্দী কলেজ।


ক্যাম্পাস প্রতিনিধি

eshomoy.com || 2024-03-10
বসন্ত বরণ ও পিঠা উৎসবে মেতেছে সোহরাওয়ার্দী কলেজ।

পুরাতন ঢাকা ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বসন্তকে বরণ করতে নানা ধরনের আয়োজন করা হয়েছে। এই সময় কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব এর আয়োজন করা হয়েছে।

 আরও পড়ুন, নারীদের ভাবনায় আন্তর্জাতিক নারী দিবস।

শনিবার (০৯ মার্চ) সকাল ১০ টায় বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেতে ওঠেন উৎসবের আমেজে। সকাল থেকেই শাড়ি, পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে।শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গণ।

সোহরাওয়ার্দী কলেজ পিঠা উৎসব তিনটি বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে এই 

তিনটি বিভাগ (বাংলা, হিসাব বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান) 

আলাদা আলাদা ভাবে স্টল বসায়। হিসাব বিজ্ঞান স্টল(বন্ধু মহল পিঠা ঘর),রাষ্ট্র বিজ্ঞান( পিঠা বিলাস) 

বাংলা( উদরে পিঠা পূতি) এছাড়াও আরো বিভিন্ন 

রকমের পিঠা উপস্থাপন করেন। শিক্ষার্থীরা পিঠা কিনে খেতে দেখা যায়। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ও সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম আশিক। 

এই সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য সোহরাওয়ার্দী কলেজ ছাএলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল বলেন,

বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান সুন্দর  ভাবে উপভোগ করার জন্য বলেন।যাতে কোন ধরনের উশৃঙ্খলা সৃষ্টি না হয়। তোমরা আমাদের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগে ভাইয়েরা আছে। তোমরা আমাদের সিসি টিভি ফুটেজ ও আমাদের নিয়ন্ত্রণ মধ্যে আছো।কেউ যদি উশৃঙ্খলতা তৈরি করে। তাহলে আমরা কঠিন ব্যবস্হা নিবো।এটা মাথায় রেখে তোমরা আনন্দ উপভোগ করো।

সোহরাওয়ার্দী কলেজ এক শিক্ষার্থী বলেন, ‘বসন্ত বরণে ক্যাম্পাসে ঘুরতে খুব ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা ও মজা হচ্ছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী এনামুল হক বলেন, বসন্ত এলে মনে হয় নতুন করে আবার জীবন শুরু করলাম। ক্লাস-পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ দিনটি যখন আসে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা-ঘোরাফেরা সবমিলিয়ে দিনটি অনেক মজায় কাটে।