সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কৃত


মোঃ কামরুল হাসান সৈকত, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

eshomoy.com || 2024-03-14
শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কৃত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সায়েদা সানজানা আহসানা ছোয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্যক্ত করার অভিযোগ উঠেছিলো একই বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে।

 ভুক্তভোগীর কথ্যমতে সাজন সাহা তাকে একাডেমিক বিভিন্ন কার্যক্রমেও হয়রানির শীকার  করেছে। একই সাথে একাডেমিক কার্যক্রমে হয়রানির অভিযোগ উঠেছে একই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব রেজওয়ান আহমেদ শুভ্র'র নামে।


বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৩ দিন যাবৎ বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলো। 


যার ফলশ্রুতিতে আজ ১৪ মার্চ, ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. সৌমিত্র শেখরের জরুরী ভিত্তিতে ডাকা এক বিশেষ সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের এই দাবির রায় পেশ করা হয়। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের এই ৮৪ তম বিশেষ সিন্ডিকেট সভায় মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা কে আজীবন বহিষ্কার এবং একই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব রেজওয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়।


সিদ্ধান্ত প্রদান পরবর্তী বক্তৃতায় মাননীয় উপাচার্য বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কোন অপকর্মের জায়গা হবে না। তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষককে একটা পরিবারের ন্যায় থাকার আহ্বান জানান। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিরাপদে জ্ঞান চর্চায় মনোনিবেশ করতে পারবে। 

তিনি তার বক্তব্যে এই ঘটনাকে একটা অপ্রত্যাশিত ঘটনা বলে আখ্যায়িত করেন এবং এই রকম ঘটনা ভবিষ্যতে আর কখনো ঘটবে না বলেই আশাবাদ ব্যাক্ত করেন।


সবশেষে মাননীয় উপাচার্য, নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের মান সম্মান যথাযথভাবে রক্ষা করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। 


বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই রায়ে সন্তুষ্ট সাধারন শিক্ষার্থী। অভিযোক্তদের রায় পরবর্তী সাধারন সাধারন শিক্ষার্থীদের আনন্দ মিছিল করতেও দেখা যায়। যা প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে শেষ হয়।

সেখানে গনমাধ্যমের সামনে শিক্ষার্থীরা তাদের সন্তুষ্টির কথা জানান এবং মাননীয় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।