সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

শতাধিক মানুষের মাঝে জবি ছাত্রলীগ নেতার সাহরি বিতরণ


শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি

eshomoy.com || 2024-04-09
শতাধিক মানুষের মাঝে জবি ছাত্রলীগ নেতার সাহরি বিতরণ

শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিম।

আজ মঙ্গলবার দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করেন তিনি।

মফিজুর রহমান হামিম বলেন, মুজিব আদর্শের চেতনা ধারণ ও বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের দিকনির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে উদ্যোগটি গ্রহণ করেছি। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা এবং সীমিত সামর্থ্য নিয়েও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি পাশাপাশি আমি সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে সমাজের অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।


এই তরুণ ছাত্রলীগ নেতা আরও বলেন, সবাই যদি সাধ্য অনুযায়ী মানুষ এবং সমাজের প্রয়োজনে কাজ করে তাহলেই বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব।