সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : শিক্ষা

ইবির শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম


রবিউল আলম, ইবি প্রতিনিধি

eshomoy.com || 2024-04-20
ইবির শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম
ছবি ফাইল: শেখ রাসেল হল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁকে নিয়োগ প্রদান করেন।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড দেবাশীষ শর্মাকে ২০ এপ্রিল, ২০২৪ তারিখে অব্যহতি দেওয়া হলো। তদ্বস্থলে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমকে ২১ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে এক বছরের জন্য শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগ প্রদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, এই মহান দায়িত্ব আমাকে প্রদান করায় আমি প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি সবসময়ই শিক্ষার্থী বান্ধব ছিলাম। আশাকরি হলের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ভালভাবে হল পরিচালনা করতে পারব। তজ্জন্যে হলের সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে যেন আমাকে সহযোগিতা করে পাশে থাকেন।