সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

ঢাকার পর চট্টগ্রামে হাফ ভাড়া কার্যকর


eshomoy.com || 2021-12-05
ঢাকার পর চট্টগ্রামে হাফ ভাড়া কার্যকর

 

ঢাকার পর চট্টগ্রাম মহানগরীতেও গণপরিবহণে শিক্ষার্থীদের দাবির মুখে  অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে  রোববার সকাল ১১টার দিকে  সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।  

কিছু শর্ত আরোপ করে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করাক্ষেত্রে  হয়েছে।  ১১ ডিসেম্বর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। 

 

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে।  তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।

 

সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়া হবে।  ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।  সরকারি ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না।  হাফ ভাড়া শুধু চট্টগ্রাম মহানগরে কার্যকর থাকবে।

 

সরকারি জ্বালানির বাড়িয়ে দেওয়ায় পরিবহণ মালিকরা বাসভাড়া বাড়িয়ে দেয়।  বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়াসহ ১১ দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও গেত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।  গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।