সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা


রবিউল আলম, ইবি প্রতিনিধি

eshomoy.com || 2024-05-29
তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
ইসময়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে 'কলাম, ফিচার ও লেখালেখির ভবিষ্যৎ' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) ইবি ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইয়ার) ভবনের কক্ষে দুপুর ২.০০ টায় কর্মশালাটি শুরু হয়। 

লেখক ফোরামের ইবি শাখার সভাপতি আবু তালহা আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক  ড. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম  অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মো. শরিফুল ইসলাম ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এ. এইচ ওয়ালিউল্লাহ। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি মো. শরিফুল ইসলাম বলেন, 'মানুষ এক দিনে পরিপক্ব হয় না, লিখতে লিখতে একসময় পরিপূর্ণ লেখক হতে পারবে।  আমি আমার কাজ করে যাব, বাকিটা সৃষ্টিকর্তা দিবেন'।

সভাপতি আবু তালহা আকাশ বলেন, দক্ষ লেখক তৈরিতে লেখক ফোরাম প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই নানা আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আশা করছি এ থেকে নতুন লেখকরা নব উদ্যোমে তাদের যাত্রা শুরু করতে পারবে।

প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।