সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শিক্ষা

উড়ে এসে জুড়ে বসা নয়: নিজস্ব ক্যাম্পাস থেকে ভিসি চান শিক্ষার্থীরা


রবিউল আলম, ইবি প্রতিনিধি

eshomoy.com || 2024-08-24
উড়ে এসে জুড়ে বসা নয়: নিজস্ব ক্যাম্পাস থেকে ভিসি চান শিক্ষার্থীরা
ইসময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিজস্ব ক্যাম্পাসের ভিসি চেয়ে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ-কে ইবির উপাচার্য হিসেবে নিয়োগের গুঞ্জন হু হু করে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরই প্রতিক্রিয়া হিসেবে শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বহিরাগত যেকোনো ভিসিকে প্রত্যাখ্যান করে প্রতিবাদী আন্দোলনে নামেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘আমার ক্যাম্পাস, আমার ভিসি’,‘বহিরাগত কাউকে ভিসি চাই না’,‘বসন্তের কোকিল’রা সাবধান’,‘খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে ভিসি চাই না ইত্যাদি প্ল্যাকার্ডে এবং ব্যানার হাতে উপস্থিত হতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করে রক্তের বিনিময়ে দেশকে নতুন করে স্বাধীন করেছি। এখন এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমাদের দাবি আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে।

উল্লেখ্য, সরকার পতনের পর পর দেশের বেশির-ভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। ফলে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ কে ভিসি হিসেবে নিয়োগের গুঞ্জন শুনা যায়।