লক্ষ্মীপুর সদর উপজেলায় টাস্কফোর্স অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড ও মাদক বিক্রির অপরাধে ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।মঙ্গলবার সদর উপজেলাধীন দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট সংলগ্ন বেড়ীবাঁধ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানা
এসময় নিয়মিত গাঁজা/ইয়াবা সংরক্ষণ ও সেবনরত অবস্থায় আটক হওয়ায় মো: রুবেল ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড করা হয়, মো: জুয়েলকে০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয় ও মাদক বিক্রয় ও ৪০ টি ইয়াবা সংরক্ষণ করায় মো: ফয়সালের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।