সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত উপকুলবাসী আশ্রয়গ্রহণকারীদের মাঝে নৌ পুলিশের শুকনো খাবার বিতরণ


সবুজ সাহা লক্ষ্মীপুর

eshomoy.com || 2024-05-28
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত উপকুলবাসী আশ্রয়গ্রহণকারীদের মাঝে নৌ পুলিশের শুকনো খাবার বিতরণ

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে লক্ষ্মীপুরের উপকূল অঞ্চল ক্ষতবিক্ষত। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি রাস্তাঘাট গাছপালা। ঘূর্ণিঝড় রেমেলের আতঙ্কে রামগতি কমলনগরের মেঘনার পাড়ের হাজার হাজার  মানুষ এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তারা যাতে খাবার সংকটে পড়তে না হয় প্রশাসনসহ বিভিন্ন মাধ্যম থেকে তাদের খাবার চাহিদা মেটাতে কাজ করছেন। 

তেমনি রামগতি উপজেলা বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদের উদ্যোগে ৫ শতাধিক আশ্রয় গ্রহণকারীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়াও তিনি প্রতিমুহূর্তে নদীর পাড়ের উপকূলীয়  অঞ্চলের অসহায় মানুষদের খোঁজখবর  নেয়া তাদের সাহস দেয়া নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষণিক মনিটরিং করছেন। 

এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা আশ্বাস দিলেন তিনি। জেলার ১৮৯ স্থায়ী-অস্থায়ী সাইক্লোন শেল্টারে রয়েছে কয়েক হাজার শরণার্থী। শরণার্থীদের সেবা নিশ্চিত করতে ৬৪ টি মেডিকেল টিম কাজ করছে।