সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর দালাল বাজার এলাকায় বন্যার্তদের পাশে সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া


সবুজ সাহা লক্ষ্মীপুর

eshomoy.com || 2024-09-03
লক্ষ্মীপুর দালাল বাজার এলাকায়  বন্যার্তদের পাশে সাবেক এমপি  আবুল খায়ের ভূঁইয়া

  1. লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় বানবাসীর মাঝে  ৩নং দালাল বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর)  সকালে সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের কামান খোলা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ জাতিসত্তা বিষয়ক সম্পাদক একেএম রাসেলের বাড়ির সামনে 
  2. বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক বানবাসীর মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা একেএম রাসেলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এবং লক্ষীপুর ২ রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি বলেন, আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকায় বানবাসীর পাশে এসে দাঁড়িয়েছি। সাথে সাথে তিনি এ সংকট মুহূর্তে এলাকার অর্থ ও বিত্তশালীদেরকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে  দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন। আরো উপস্থিত ছিলেন , জেলা যুব দলের যুগ্ন আহবায়ক মাইন উদ্দিন পাটোয়ারী বিটু সদর থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল হোসেন প্রমূখ।