সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবি। স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট,জালিয়াতি ও ভেজাল পন্য সরবরাহ। সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি দিয়ে বিভিন্ন মিথ্যে অপপ্রচার ও প্রোপাগান্ডা উচ্ছৃঙ্খলতা করার প্রতিবাদে তমরদ্দি ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ জনতার বিক্ষোভ মিছিল।
গতকাল সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় তমরদ্দি ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ জনতার বিক্ষোভ মিছিল আয়োজন করেন।
বিক্ষোভ মিছিলে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ। স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট,জালিয়াতি ও ভেজাল পন্য সরবরাহ।
সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি দিয়ে বিভিন্ন মিথ্যে অপপ্রচার ও প্রোপাগান্ডা উচ্ছৃঙ্খলতা করার প্রতিবাদে তমরদ্দি ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ জনতার বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল শেষে তমরদ্দি ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন (নিলয়) তিনি সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানে এই নতুন বাংলাদেশ
স্বাধীনতার তিন মাসে আমরা সব ভুলে যাচ্ছি শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আহতরা এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাঁতরাচ্ছে।
রাজনীতির নোংরা খেলায় আবারও ফ্যাসিস্ট-খুনিরা রাজনীতি করার অধিকার ফিরে পেলে তা হবে এদেশের হাজারো শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করা।
কোন চাটুকার কিংবা সুযোগ-সন্ধানী আর এদেশকে শাসন-শোষন করার অধিকার দেয়া যাবে না। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
ছাত্রলীগের পদধারী নেতা যারা প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে, প্রত্যেককে বরখাস্ত করতে হবে। এরাই গত ১৬ বছর ধরে এ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের অপকর্মে রসদ যুগিয়েছে এবং এখন '২৪ এর গণবিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে উঠে-পড়ে লেগেছে। এদেরকে চিহ্নিত করে অতিদ্রুত ব্যবস্থা না নিলে, এরা হাজারো শহীদদের রক্তে অর্জিত এ বিপ্লবকে ব্যার্থ করে ছাড়বে।
হাতিয়াতে সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি দিয়ে বিভিন্ন মিথ্যে অপপ্রচারের অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। বাজারের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে সকল সংগঠন ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে,এই বিপ্লবী অন্তবর্তী সরকারকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।সকলকে ঐক্য গড়ে তুলতে হবে, চব্বিশের স্বাধীনতাকে রক্ষা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।