তমরদ্দি কোরালিয়া ওয়ার্ডের ত্রাস যুবলীগ নেতা পুলিশের হাতে গ্রেফতার।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমীর চন্দ্র দাস এর বড়ো ভাই সাবেক এমপি মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ ডাকাত সনজয় চন্দ্র দাস গ্রেফতার। কোরালিয়া ওয়ার্ড যুবলীগের সদস্য ও তমরদ্দি ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা সনজয় চন্দ্র দাস ডেভিল হান্ট অভিযানে আজ বিকালে কোরালিয়া থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তিনি গরু চুরি ও বিভিন্ন ডাকাতির সাথে জড়িত বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়। তিনি সাবেক এমপি মোহাম্মদ আলীর একান্ত আস্থাভাজন।