সব সময় সব খানে


রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

>> নোয়াখালীতে যুবদল নেতা দিদারের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলের অভিযোগ

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার মেয়েরা, আনন্দ শোভাযাত্রায় উদ্‌যাপন

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

আপনি পড়ছেন : নোয়াখালী

হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ


মামুন রাফী, নোয়াখালী

eshomoy.com || 2026-10-18 23:05
হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ
হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিলেন বিএনপির অঙ্গ সংগঠন ওলামাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আল ফাহাদ। 


ফারুক আল ফাহাদ আরবি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করলেও রাজনীতি তে ছিলেন জাতীয়তাবাদী মনা এবং কট্রর বিএনপির সমর্থক। তিনি শৈশব থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুরাগী ছিলেন। ওয়ার্ড ছাত্রদল থেকে শুরু করে ২০১২ সালে হয়েছিলেন বুড়ির চর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। পরবর্তী তে আওয়ামী রোষানলে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন। চলে আসেন জেলা শহর মাইজদী তে।


জেলা তে এসে তিনি রাজনীতি তে আরো বেশি সরব হয়ে পড়েন। দুঃসময়ে জেলার প্রোগ্রামগুলো তে উদ্বোধনী কুরআন তিলওয়াত, গায়েবানা জানাযা, দোয়া মাহফিলগুলো তার নেতৃত্বে সম্পন্ন হতো। ২০১৯ সালে হয়েছেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক। দুঃসময়ে তার এমনও স্মৃতি রয়েছে ১৪৪ ধারার মধ্যে ও তিনি নিহত নেতাকর্মীদের জানাজার ইমামতি করেছেন যা তৎকালীন জেলা শহরজুড়ে আলোচনা হতো। 


নোয়াখালী তে ২০২২ সালে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক শ্রমিক ও মতো মেহনতী মানুষের পদযাত্রায় আগমন করেন। জাতীয় ঐ প্রোগ্রামে লক্ষ মানুষের উপস্থিতি তে উদ্বোধনী কুরআন তিলওয়াত করেছিলেন ফারুক আল ফাহাদ। বিএনপির রাজনীতি করতে গিয়ে নিজের আপন ভাই সহ গ্রেফতার হয়ে করাবরন করেছিলেন। 


এছাড়াও তিনি জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক, জেলা ওলামাদলের সিঃ যুগ্ম আহবায়ক, জেলা প্রযুক্তিূলের সভাপতি, জেলা অনলাইন ফোরাম এর সভাপতি, ওলামাদলের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির বিভাগীয় টিমের সদস্য ছিলেন। 


ফারুক আল ফাহাদ নোয়াখালী জেলা এবং হাতিয়া উপজেলা জুড়ে একজন ত্যাগী, পরিশ্রমী ও জনপ্রিয় সাবেক ছাত্রনেতার নাম। রাজনীতির এই ধারাবাহিকতায় তিনি এবার সেবার মানুষিকতা নিয়ে তার জন্মস্থান বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করে অলরেডি প্রচারনা ও শুরু করেছেন।


কেন প্রার্থী হলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন "ছোট থেকেই মানুষের সেবা করার স্বপ্ন দেখতাম। সেই থেকে রাজনীতি করা। আর একজন রাজনীতিবীদের জন্য জনপ্রতিনিধি হওয়া অন্যতম এক বড় সফলতা। সেজনই চেয়ারম্যান পদপ্রার্থী হলাম। আর উক্ত পদে জয় লাভ করে অবহেলিত বুড়িরচরবাসীর সেবা করতে চাই। তিনি আরো বলেন " দল যোগ্য মনে করলে আমাকে সমর্থন দিবে ইনশাআল্লাহ আমি সেই সমর্থনের মর্যাদা রক্ষা করতে পারবো। আশা করি সকল দিক বিবেচনা করে বুড়ির চরের জনসাধারণ আমাকে সমর্থন দিবে ইনশাআল্লাহ "