অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জাল ও চরঘেরা জাল জব্দ করেছে কোষ্টগার্ড বিসিজি স্টেশন হাতিয়া।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিভিন্ন জায়গায়
অদ্য ৬ঃ০০ ঘটিকা সময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মতিউর রহমান,এসসিপিও(এক্স) এর নেতৃত্বে ০৭ সদস্যের একটি সেকশন (গোয়েন্দা স্টাফ সহ) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বদনার চর, চর আতাউর ও চেংগারচর এ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে( কারেন্ট জল ৫০০০০ মিটার, ৮০ টি বেহুন্দী জাল ও ১০০০০০ মিটার চরঘেরা জাল) জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২,০৭,৫০,০০০/০০ (টাকা দুই কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার মাত্র)। তবে এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারী পালিয়ে যাওয়ায় কউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান এর অনুমতি সাপেক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।