সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে তারেক জিয়ার মামলার বাদীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল


মামুন রাফী

eshomoy.com || 2024-08-18 ১০:৫৮
নোয়াখালীতে তারেক জিয়ার মামলার বাদীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল
নোয়াখালীতে তারেক জিয়ার মামলার বাদীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলে বক্তব্য দেয়ায় নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী সাবেক সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে এলাকাবাসী৷


চরজব্বার ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনতার ব্যানারে রোববার বিকাল ৩টায় সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের সামনে কাঞ্চন বাজারে ঝাড়ু ও জুতা মিছিল অনুষ্ঠিত হয়েছে৷


এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক জনসাধারণ এতে অংশগ্রহণ করেন৷


ঝাড়ু মিছিল থেকে চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুককে দ্রুত পরিষদ থেকে পদত্যাগের দাবি করেন৷ এছাড়াও স্থানীয় জনতা এমন মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাদীকে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন৷


উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে বিএনপির এক আলোচনায় শেখ মুজিবকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক জিয়া। এ বক্তব্যের জেরে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে এ মামলা করেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক। মামলাটি আমলে নিয়ে চরজব্বর থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক।


উপপরিদর্শক আনোয়ার হোসেন ভূঁঞা ২০১৭ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।