সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : ফেনী

সীমান্তের ৫০০ গজ ভেতরে ১২১ বোতল মদ জব্দ, অভিযানে ১০ বিজিবি


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-11-28 13:44
সীমান্তের ৫০০ গজ ভেতরে ১২১ বোতল মদ জব্দ, অভিযানে ১০ বিজিবি

 ফেনী জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আটক মদ ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গীতাবাড়ী বিওপির একটি বিশেষ টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনী সদর উপজেলার ধর্মপুর নামক স্থান থেকে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

১০ বিজিবি সূত্রে জানা গেছে, আটক মাদকদ্রব্যের সিজার মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।