সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

দীর্ঘ ৭ মাস পর গ্রেফতার হলেন ধর্ষণকারী প্রেমিক 


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-08-05 15:46:00
দীর্ঘ ৭ মাস পর গ্রেফতার হলেন ধর্ষণকারী প্রেমিক 

 

 

 

খাগড়াছড়ির রামগড়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাইম হোসেনকে (২২) সাত মাস পর গ্রেফতার করেছে পুলিশ।


৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত দেড়টার দিকে পৌরসভার বলিটিলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১০ জানুয়ারি প্রেমিকের সঙ্গে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হন ঐ কিশোরী। গ্রেফতার নাইম হোসেন উপজেলার রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়া এলাকার মো. নুরুল আমীন মজুমদারের ছেলে।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নাইম। গত ১০ জানুয়ারি তানিয়া পাশের উপজেলা ফটিকছড়ির বাগানবাজারে চাচার বাসায় বেড়াতে গেলে প্রেমিক নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরতে বের হয়। 


ঐ দিন সন্ধ্যা নেমে এলে নাইম তার প্রেমিকাকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অটোরিকশা যোগে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়।


বান্ধবীর পরিবারের মাধ্যমে বিষয়টি তার পরিবারকে জানালে তারা অভিযুক্তকে বিয়ের জন্য বললে নাইম তাতে অনীহা প্রকাশ করে। পরদিন ওই কিশোরী নিজে বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ৪ আগস্ট রাতে এসআই ইরফান ও এসআই মো. তারেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


রামগড় থানার ওসি তদন্ত রাজিব চন্দ্র কর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) এর ধারায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাইমকে দীর্ঘদিন পর গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।