সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : পটুয়াখালী

কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রাখাইন জেলের মৃত্যু


রিয়াদ ইসলাম, ব্যুরো চিফ

eshomoy.com || 2025-05-16 06:09
কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রাখাইন জেলের মৃত্যু
আনলাইন ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে মংএ চান (৫০) নামের এক রাখাইন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


মংএ চান ওই গ্রামের মৃত অংজু মং-এর ছেলে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল আনুমানিক তিনটার দিকে মুসলিম পাড়া মহল্লার মসজিদসংলগ্ন একটি খালে মাছ ধরতে যান মংএ চান। সেখানে হঠাৎ তিনি স্ট্রোক করলে পানিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন চিৎকার শুরু করলে অন্যরা ছুটে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে তীরে তোলা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।


খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু, তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”


মংএ চানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।