সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পটুয়াখালী

পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযান: অটোরিকশা চালকদের বেপরোয়া চলাচলে নিয়ন্ত্রণের উদ্যোগ


আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-07-15 19:53
পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযান: অটোরিকশা চালকদের বেপরোয়া চলাচলে নিয়ন্ত্রণের উদ্যোগ
ছবি: ইসময়

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে পটুয়াখালীতে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৫ জুলাই) সকালে জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঝাউতলায় এই অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর একটি চৌকস দল। নেতৃত্বে ছিলেন পটুয়াখালী শিশু একাডেমি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ খান।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল বেপরোয়া ও অনিয়ন্ত্রিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে উৎসাহ দেওয়া এবং পথচারীদের মধ্যে ট্রাফিক সচেতনতা তৈরি করা। সেনা সদস্যরা এ সময় চালকদের সতর্ক করেন, হেলমেট ও বৈধ কাগজপত্র যাচাই করেন এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কিছু অটোরিকশা চালকের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। সেনাবাহিনীর এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং চালকরাও নিয়ম মানতে আগ্রহ দেখাচ্ছেন।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে।

সচেতন মহলের মতে, এই অভিযান পটুয়াখালী শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক উদাহরণ হিসেবে কাজ করবে।