জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০'ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী জিল্লুর রহমান জুয়েল সাংবাদিকতায় বিশেষ সম্মাননা স্বারক ২০২৩ পান।

আরও পড়ুন- ক্ষমতায় থেকেও আয় কমেছে আওয়ামী লীগের, বেড়েছে বিএনপির
৩০ জুলাই রবিবার ঢাকা কেন্দ্রীয় কচিকাঁচা মেলার মিলনায়তন হল রুমে বিকেল ০৪:৩০ টার দিকে সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে জাতীয়, ‘দৈনিক দিন প্রতিদিন’ পত্রিকার ১০'ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি), প্রধান আলোচক বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব, পীরজাদা শহীদুল হারুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাবেক সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ।
এছাড়া পত্রিকার উপদেষ্টা মোঃ মোখতার হোসেন সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ভোলায় পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার স্বর্ণালংকার সহ গৃহকর্মী গ্রেফতার

অনুষ্ঠানে শুভসূচনায় পবিত্র আল কোরআন তেলোয়াতের মাধ্যমে ‘দৈনিক দিন প্রতিদিন’ পত্রিকার ১০'ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
জাতীয় ‘দিন প্রতিদিন’ পত্রিকার ১০'ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সারাদেশর প্রতিনিধিদের দীর্ঘ বছরের সংবাদ যাচাই-বাছাই করে সম্পাদক মন্ডলী ও উপদেষ্টা মন্ডলীদের বিচার বিশ্লেষণে এবছর বিভিন্ন ক্যাটাগরিতে সাত জন সিনিয়র স্টাফ রিপোর্টারদের এ বিশেষ সম্মাননার স্বারক ২০২৩ তুলে দেয়া হয়। তার মধ্যে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মরহুম আব্দুর রহমান মিয়ার একমাত্র কৃতি সন্তান জাতীয়, ‘দৈনিক গণকন্ঠ’ ও ‘দিন প্রতিদিন’ পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জিল্লুর রহমান জুয়েল সরকারের উন্নয়ন ও কৃষি সংবাদ প্রতিবেদন করায় তাকে এ বিশেষ স্বম্মাননা স্বারক ২০২৩ দেওয়া হয়।
আরও পড়ুন- আবারও ক্রেন দূর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

বিশেষ অতিথিদের মধ্যে (ডিইউজ) এর সাবেক সভাপতি আবু জাফর সূর্য, শুভেচ্ছা বক্তব্যে তিনি সাংবাদিকতার উপর সরকারের গুরুত্বপূর্ণ ভূৃমিকা রাখার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় ডিজিটাল আইনকে আরো সংশোধন করে সাংবাদিক বৃন্দদের ডাটা বেইজে আনার দাবী জানান। এসময়ে সাবেক অর্থ সচিব পীরজাদা শহীদুল হারুন, পত্রিকার উজ্জ্বল কামনা করে সাংবাদিকতার উপর আরো স্বচ্ছ এবং দ্বায়ীত্বশীল হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তিস্তাপাড়ের মানুষের আনন্দ মিছিল

প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, দীর্ঘ ১০ বছর বিভিন্ন জটিলতা মোকাবেলা করে জাতীয়, ‘দৈনিক দিন প্রতিদিন’ পত্রিকার আজ ১০'ম বর্ষে পদার্পণ করায় এ পরিবারের সকল কলাকৌশল এবং জেলা উপ- জেলার সকল সংবাদ কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের একটি সুন্দর শৃঙ্খলে আনার জন্য ইতি মধ্যেই সরকার কাজ শুরু করেছেন। আশা করছি যথা সময়েই তা সম্পূর্ণ হবে। তবে এক্ষেত্রে সকল সম্পাদক বৃন্দদের আন্তরিক হতে হবে বলে পত্রিকার সকল কলকৌশলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয় ‘দৈনিনি দিন প্রতিদিন’ পত্রিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আরও পড়ুন- কেশবপুরে শত বছরের রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

আরও পড়ুন- মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট জো বাইডেন : ট্রাম্প
ই-সময়/আর.এম/এমআরএম