সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : পটুয়াখালী

সাগর উত্তাল, ঘাটে নঙ্গর শত শত জেলের ট্রলার


মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

eshomoy.com || 2023-08-03 22:16:45
সাগর উত্তাল, ঘাটে নঙ্গর শত শত জেলের ট্রলার

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়েছিল উপকূল হাজারো জেলেরা। কিন্তু সাগরে যেতে না যেতেই তীরে ফিরতে হয়েছে তারে কে । বৈরী আবহাওয়া ৫ মিনিটেইে সাগর উত্তাল প্রচন্ড বাতাস হটাৎ ঝর থাকায় সাগরে থাকতে পারছেন না জেলে ট্রলার। তাই জেলেরা বাধ্য হয়ে কেই ইলিশ মাছ ধরার জাল সাগরে ফেলে এসেছে আবার কেউ কিছু জালপাল্লা নিয়ে ফিরছেন ঘাটে। আর যে সমস্ত ট্রলার সাগরে ডুবেছে তাদের জালপাল্লা কিছুই পায়নি মহাজনরা।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী, ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া, চরমোন্তাজ,চালিতাবুনিয়ার জেলে পল্লীগুলোতে ঘুরে দেখা যায় সাগর উত্তাল থাকায় ঘাটে নঙ্গর করে আছে শত শত জেলে ট্রলার। জেলেদের চোখে মুখে হতাশার ছাপ,কখন আবহাওয়া ভালো হবে কখন সমুদ্রে মাছ শিকার করতে যাবেন তারা।

আরও পড়ুন- বেতাগীতে ঘুষ দাবীর প্রতিবাদে তহশিলদারের বিরদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

তবে আবহাওয়া অফিস অধিদপ্তর জানান, পায়রা সমুদ্র বন্দরসহ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে থাকা জেলে ট্রলার নিরাপদ স্থানে এসে থাকতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় অনেক জেলে ট্রলার ঘাটে ফিরলেও অনেকেই আবার জীবনের ঝুকি নিয়ে মাছ শিকারে নেমে পড়ছেন গভীর সাগরে।

উপজেলার কোড়ালিয়া ঘাটের ট্রলার মালিক মন্নান চৌকিদার জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বোট(ট্রলার) পাঠাইছি সাগরে কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে জাল ফেলতে পারে নাই, তাই আবার ঘাটে ফিরতে হইছে। এখন যদি আবহাওয়া ঠিক হয় তাহলে আবার সাগরে পাঠাবো ট্রলার।

আরও পড়ুন- মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাংচুর, মামলার জেরে ফের হামলা

উপজেলার চরমোন্তাজ স্রুইস বাজার এলাকার জেলে হারুন হাওলাদার বলেন,কতদিন অবরত(নিষেধাজ্ঞার) কারণে আমরা বেকার ছিলাম কোনমতে খেয়ে না খেয়ে দিন পার করছি,এখন যদি সাগরে না যেতে পারি তাহলে না খেয়েই মরতে হবে পরিবার নিয়ে।

জেলেরা জানায়, ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় সরকার ৮৬ কেজি করে চাল দেয়ার কথা প্রথম ধাপে ৫৬ কেজি করে দেয়ার কথা থাকলেও আমাদের কে চাল দিয়েছে ৫০ কেজি করে। এবং নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই বাকি ৩০ কেজি চাল দেয়ার কথা এখনো সেই ৩০ কেজি চাল আমারে ভাগ্যে জোটেনি। ঘরে চাল না থাকলে ক'দিন মানুষ হাওলাত চালপাতি (চাল অন্যনান্য বাজার) দিবে তাই আমাদের অনেক জেলেদের ঘরে হাটবাজর নাই বলে জীবনের ঝুকি নিয়ে সাগরে মাছ ধরতে যাচ্ছে।  

আরও পড়ুন- নিখোঁজ জেলে আবুল হোসেনের মরদেহ উদ্ধার

কোড়ালিয়া মৎস্য সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, আমাদের জেলেরা সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা সে নিষেধাজ্ঞা মেনেই চলছে। কিন্তু নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার পরই আবহাওয়া খারাপ থাকায় ফিরতে হয়েছে তীরে। অনেকদিন জেলেরা বেকার সময় পার করছেন। সরকার যে সহয়তা দেয় তাও ঠিক ভাবে পায়না জেলেরা। এমন হলে কেমনে বাঁচবে জেলেরা।

উপজেলা মৎস্য অফিস তথ্যমতে, রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২,৮২০ জন নিবন্ধিত জেলে রয়েছে। আরো কিছু জেলে নিবন্ধের আওতায় আনা হচ্ছে। যার কাজ চলমান রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, আমরা জেলেদের পরামর্শ দিচ্ছি তারা গভীর সাগরে যেনো মাছ ধরতে না যায়, যতখননা আবহাওয়া ভালো হচ্ছে।

আরও পড়ুন- যশোরে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৫

ই-সময়/আর.এম/এমআরএম