সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

হরিণের ৫টি চামড়াসহ পাচারকারী আটক


বাগেরহাট প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-26
হরিণের ৫টি চামড়াসহ পাচারকারী আটক

 

 

 

২৫ জানুয়ারি (মঙ্গলবার) গভীর রাতে খুলনা বাগেরহাটের মোংলা বন্দরের শিল্পাঞ্চল সংলগ্ন দ্বিজরাজ বিদ্যারবাহন এলাকা থেকে ৫টি হরিণের চামড়াসহ আল আমিন (২৫) নামে সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৬-এর সদস্যরা।


সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আল আমিনের বাড়ি ডাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রাম এলাকায়।


র‌্যাব-৬ কার্যলয়ের পুলিশ কর্মকর্তা মো. মাহফুজুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে একদল দুর্বৃত্তরা সুন্দরবনের মায়াবী হরিণসহ বিভিন্ন প্রকারের বন্যপ্রাণী পাচার ও হত্যা করে তা দেশের অন্যান্য জেলা শহরে পাচার করছে এমন খবর আসে র‌্যাব-৬-এর কাছে। মঙ্গলবার গোপন খবরে জানতে পারি, সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রির পর চামড়া চোরাই বাজারে বিক্রির জন্য মজুত করে রাখা হচ্ছে। পরে দ্বিগরাজের বিদ্যারবাহন এলাকায় আভিযান চালানো হয়। এ সময  র‌্যাব সদস্যেদের উপস্থিতি বুঝতে পেরে পলানোর চেষ্টা করলে ধাওয়া করে এক পাচারকারীকে আটক করা হয়।


তিনি জানান, আটক আল আমিনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সুন্দরবনের মূল্যবান সম্পদ বন্যপ্রাণী বিক্রি ও পাচারের কাজে কারা জড়িত তাদের নাম-পরিচয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বুধবার দুপুরে হরিণের পাঁচটি চামড়াসহ আটক ব্যক্তিকে মোংলা থানায় হস্তান্তর করা হবে।