সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-01
 সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আগে মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

 

তথ্য উপদেষ্টা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটু নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। গত দুবছর ধরে দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে, যাতে সনাতনী ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে।’

 

নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধর্ম, বর্ণের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, অন্তর্বর্তী সরকার সেই দৃষ্টান্ত রেখে যাচ্ছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম।

 

তিনি বলেন, ‘এর আগে মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে তার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল। সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে চেষ্টা করছে সরকার।

সামনে নির্বাচন এবং নির্বাচনের পরে যারা আসবে তারাও যাতে সেই ধারাবাহিকতা বজায় রাখে বলে প্রত্যাশা তথ্য উপদেষ্টার।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।’