সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

রূপগঞ্জে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার


মোঃ সাজেদুর রহমান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধ 

eshomoy.com || 2023-11-19 19:23:00
রূপগঞ্জে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এন.এস.আই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে হাফিজুর রহমান নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব ১।
গত শনিবার(১৮ নভেম্বর) রাতে উপজেলার পূর্বাচল উপশহরের সুলপিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রদলের মিছিল

গ্রেফতারকৃত প্রতারক হাফিজুর রহমান ঝিনাইদহ জেলার মহশপুর উপজলার পশ্চিম পুরদপুর এলাকার আব্দুল হকের ছেলে। বর্তমান পূর্বাচল বাঘবর এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। ভুক্তভোগী  বাচ্চু মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহর হলিপড এলাকায় চা দোকানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

বেশ কিছুদিন প্রতারক হাফিজুর রহমান এন.এস.আইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তার দোকানে এসে চা খেয়ে সময় কাটাতেন। গত ৮ অক্টোবর হাফিজুর রহমান তার দোকানে এসে জানান, তার ছোট ছেলে রিফাতের নামে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবিতে মামলা হয়েছে।

পরে ওই প্রতারক তাকে জানান ২৫ হাজার টাকা দিলে তার ছেলের নাম কাটিয়া দেয়া যাবে। পরে তিনি তার ছেলের নাম কাটার জন্য ওই প্রতারককে ১৫ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর থেকে তাকে আর দোকানের আশেপাশে দেখা যায়নি।

পরে তিনি নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবির অফিসে যোগাযোগ করলে জানতে পারেন তার ছেলের নামে কোন মামলা হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা করন।

আরও পড়ুন- নৌকার মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন

এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি তদন্ত) জুবায়ের হোসেন বলেন, বাচ্চু মিয়া নামের একজন ভুক্তভোগী একটি মামলা করেন এরপর থেকে তাকে গ্রেফতার করতে আমাদের চষ্টা অব্যাহত ছিল।

গত ১৮ নভেম্বর সকালে নুর হোসেন নামের আরেক ব্যক্তি নিজকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে জানায় তার নামে ঢাকা ডিবি পুলিশ অফিসে মামলা হয়েছে।

ঢাকা ডিবি'র ডি.আই.জি ইমাম হোসেনের কাছে হাজিরা দিতে হবে। না হয় ঢাকা ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে ক্রস ফায়ারে দিব বলে ভয় দেখায়। পরে প্রতারক হাফিজুর রহমান নুর হোসেনকে জানায় ৭০ হাজার টাকা দিলে ওই মামলা থেকে নাম কেটে দেয়া যাবে।

রাতের ভিতর টাকা ব্যবস্থা করার কথা বলে চলে যায়। পরে রাতে দাবিকৃত ৭০ হাজার টাকা নিতে ফের নুর হোসেনের বাসায় আসে প্রতারক হাফিজুর রহমান।

আরও পড়ুন- ধর্ষণ মামলার বাদী এশা মির্জার মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

নুর হোসেন বিষয়টি র‍্যাবকে জানালে ঘটনাস্থল থেকেই ওই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


ইসময়/এসআই/এমআরএম